রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ঘুমন্ত অবস্থায় টিলা চাপায় নিহত চার: উদ্ধার ৬

সিলেটের জৈন্তাপুরে টিলাধ্বসে শিশু মহিলাসহ ৪ জন নিহত এবং ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যক্তি জানান, ৬ জুন সোমবার ভোর ৫টায় জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউপির ৮নম্বার ওয়ার্ডের পূর্বসাতজনি গ্রামে টিলাধ্বসের ঘটনাটি ঘটে।

এই ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন এবং ৮জন গুরুত্বর আহত হয়েছেন।

নিহতরা হলেন পূর্বসাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫), তার স্ত্রী মোছা. সুমি বেগম (২৬), জুবায়ের আহমদের ছেলে সাফি আহমদ (৫), এবং জুবায়ের আহমদের ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী মোছা. শামীমআরা বেগম (৪৮)।

আহতরা হলেন আব্দুল করিম (৮০), খয়রুন নেছা(৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম(২০), লুৎফা বেগম(২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) এবং হাম্মাদ (৩) ৷

ঘটনার পরপর এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার কাজ শুরু করেন৷

অপর দিকে ঘটনার সংবাদ পেয়ে সিলেট ফায়ার সার্ভিস উপ পরিচালক মনিরুজামানের নেতৃত্বে জালালাবাদ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও জৈন্তাপুর থানা পুলিশের টিম ও গ্রামবাসী ৫জনকে আহত এবং ৪জনকে নিহত উদ্ধার করেন৷ আহতদের সিলেট শহরের হাসপাতালে প্রেরণ করেন ৷

গ্রামবাসী আরও জানান, পূর্ব সাতজনি গ্রামে আরও ১০/১২টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে ৷

এদিকে গত দুই দিনে একই এলাকায় দুটি স্থানে পাহাড় ধর্ষের ঘটনা ঘটেছে তবে কোন হতহত হয়নি ৷

এদিকে ঘটনার খবর পেয়ে সিলেট সদর ফায়ার সার্ভিস একটি ইউনিট ও জালালাবাদ সেনানীবাস ফায়ার সার্ভিস ইউনিট ও জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম এলাকাবাসীর সাথে উদ্ধার কাজ করে।

সিলেট ফায়র সার্ভিসের উপ পরিচালক মনিরুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে উদ্ধার কাজ করি৷ ঘটনায় একই পরিবারের ৪জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় ৫জনকে আহতাবস্থায় এবং ৪জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

মৃতদের সুরতহাল তৈরী করে উদ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

অপরদিকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা পুলিশের ক্রাইম এন্ড অপারেশন এসপি শাহরিয়ার বিন সালেহ, কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী৷ জৈন্তাপুর মডেল থানার (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজাজামান চৌধুরী।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকের পক্ষে থেকে নিহতদের প্রতি ২০হাজার ও আহতদের প্রতি ৫ হাজার করে সহায়তা তোলে দেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

নিহতদের নামাজে জানাযা আজ সোমবার (৬ জুন) বেলা আড়াইটায় চিকনাগুল শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঘুমন্ত অবস্থায় টিলা চাপায় নিহত চার: উদ্ধার ৬

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪