সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বুধবার (১৫ জুন) বাদ আসর রায়নগর বায়তুল বরাত জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম পুতুল, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুর রহমান জামিল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হােসেন রাজা, সাধারণ সম্পাদক রুমিন আহমদ, যুগ্ম সম্পাদক মকসুদ হোসেন মেহবুব।
এছাড়াও ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত