রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জের নতুন চেয়ারম্যান এলিমকে মহানগর আ.লীগের অভিনন্দন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার পদপ্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি (এলিম চৌধুরী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন নৌকার মাঝি হয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, উদীয়মান রাজনীতিবিদ হিসাবে জনগণের সমর্থণ নিয়ে মঞ্জুর কাদির শাফি (এলিম চৌধুরী) নৌকার প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বচ্ছ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান তা তরুণ ও উদীয়মান রাজনীতিবিদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে।

জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রত্যাশা নিয়ে তাকে মনোনয়ন দিয়েছেন তার প্রতিফলন ঘটাতে পারবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। বিশ্বাস করি, তিনি জনগণের সমর্থণ নিয়ে এসেছেন জনগণের পাশেই থাকবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জের নতুন চেয়ারম্যান এলিমকে মহানগর আ.লীগের অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২২

featured Image

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার পদপ্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি (এলিম চৌধুরী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন নৌকার মাঝি হয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, উদীয়মান রাজনীতিবিদ হিসাবে জনগণের সমর্থণ নিয়ে মঞ্জুর কাদির শাফি (এলিম চৌধুরী) নৌকার প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বচ্ছ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান তা তরুণ ও উদীয়মান রাজনীতিবিদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে।

জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রত্যাশা নিয়ে তাকে মনোনয়ন দিয়েছেন তার প্রতিফলন ঘটাতে পারবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। বিশ্বাস করি, তিনি জনগণের সমর্থণ নিয়ে এসেছেন জনগণের পাশেই থাকবেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪