রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৯

জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৯

সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থান হতে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করে৷

১ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলো চারিকাটা ইউনিয়নের নয়াখেল উত্তর বালিদাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল হাসিম, হারিছ উদ্দিন ও আব্দুল মতিন, আবুল হাসনাতের ছেলে মোঃ সামসুল ইসলাম৷

অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো জৈন্তাপুর ইউনিয়নের লামনীগ্রামের মোঃ জিলানীর ছেলে মোঃ ফুয়াদ হোসেন সোহেল, একই ইউনিয়নের আসামপাড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন৷ ফতেপুর ইউপির হরিপুর উৎলারপাড় গ্রামের মৃত হাছন মিয়ার ছেলে সাহাব উদ্দিন, দরবন্ত ইউপির ফান্দু (দরবস্ত) গ্রামের আব্দুল মোনাফ (বলাই) এর ছেলে এবাদুর রহমান, তার স্ত্রী নাজমা বেগম৷

গ্রেফতারকৃতদের শনিবার জুলাই সকাল সাড়ে ১১টায় আদালতে প্রেরণ করা হয়৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আমার নির্দেশনায় এসআই কাজী শাহেদ, পার্থ রঞ্জন চক্রবর্তী, সাহিদ মিয়া, নিখিল চন্দ্র দাস, শফিকুল ইসলাম, এএসআই আব্দুল আহাদ, দীপক সূত্রধর, মোজাম্মেল হক, দ্বীন ইসলাম এর নেতৃত্বে কয়েকটি টিমে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷ তিনি আরও বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে৷

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৯

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪