বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা। মঙ্গলবার (০৫ জুলাই) বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের ১৭০টি বন্যার্ত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ, আলু, ময়দা, সয়াবিন, লবন ইত্যাদি খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সকাল ১১টায় স্থানীয় ফাঁড়ির বাজারে হাজী নজমুল ইসলাম এর সভাপতিত্বে ও কফিল উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা দুলাল উদ্দিন রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা মাওলানা নাজির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী রিয়াজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী হাজী ছফর উদ্দিন, ,মাখন মিয়া, আব্দুল ওয়াব, নইমুদ্দিন, নাইছ উদ্দিন, লেইচ উদ্দিন, কালাম উদ্দিন, কয়ছর আহমদ, তজম্মুল আলী, এবাদুর রহমান, নানু মিয়া, হাফিজ আব্দুল ফাতাহ, লাল উদ্দিন, লিকচন আহমদ, অহিদ উদ্দিন, হোসেন আহমদ, আব্দুর রহিম,শহিদ আলম প্রমুখ।
মতামত