কুরবানীর গোশত দিয়ে খাবার রান্না করে বানভাসীদের পাশে দাঁড়িয়েছে নাসিহা ফাউন্ডেশন।
সিলেটের চার উপজেলায় প্রায় মানুষজনের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাসিহা ফাউন্ডেশনের সদস্যরা নিজেদের ঈদানন্দ বিসর্জন দিয়ে ঈদের ২য় দিন সোমবার (১১ জুলাই) ৪টি টিম রওয়ানা হয় বানভাসীদের পাশে।
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন, গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়ন, কানাইঘাটের চতুল এবং কোম্পানীগঞ্জ তেলিখাল ইউনিয়নে বন্যার্তদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।
নাসিহা ফাউন্ডেশনের অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকিব রকুর তত্বাবধানে এবং নাসিহার অন্যতম সদস্য আব্দুল কাইয়ূম এর ব্যবস্থাপনায় নাসিহার এই প্রজেক্ট বাস্তবায়ন হয়।
৪টি টিমে সমন্বয়ক এবং স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন-দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, নাসিহার অন্যতম সদস্য সদস্য আব্দুল আল্লাম রামিম, মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, কল্যাণপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব আহমদ, নাসিহার সদস্য আব্দুর রহিম খান, আব্দুস সবুর সাবির, তেলিখালের স্থানীয় চেয়ারম্যান কাজী আলফু, সাফওয়ান খান, এহসান খান কাজী নুমান, রিপন আহমদ, মো. দিলদার হোসেন, সালেহ আহমদ, হাফিজ আবু তালহা, ফাহিম আহমদ, জেবুল প্রমুখ।
উল্লেখ্য যে, সিলেটের তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালাম রহ. এর ছেলে মুফতি শাইখ হাবিব নূহ ও মুফতি শামিম মুহাম্মদ এই নাসিহা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
মতামত