সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুরান কালারুকা গ্রামের মৃত ছইদ উল্লাহর ছেলে শিরাজ উদ্দীন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওসাদ মিয়া।
এছাড়াও আহতরা হলেন, মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।
এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক।
জানা যায়, নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে দুজন মারা যান। আহত হন আরও দুজন। তখন আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান ইসহাক জানান, নিহতদের মরদেহের দাফন ময়নাতদন্ত ছাড়াই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মতামত