রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ানীবাজারে দু'দিন ধরে স্কুল শিক্ষক নিখোঁজ
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২২
সিলেটের বিয়ানীবাজার আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক বাদল আচার্য্য (২৮) গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের সুপাতলা গ্রামের (বাসুদেব বাড়ী সংলগ্ন) বাবুল আচার্য্যের ছেলে।
পুলিশি সুত্রে জানাযায়, গত ৭ আগস্ট বাড়ী থেকে সকাল ৯টায় নিজ কর্মস্থল বিয়ানীবাজার আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলে যান। রাত পর্যন্ত বাড়ীতে ফিরে না আসলে তার ব্যবহৃত ফোন নাম্বারে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজন এবং বিভিন্ন নির্ভরযোগ্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও বাদলের কোনো সন্ধান পাওয়া যায়নি ।
এ ঘটনায় সোমবার বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদল আচার্য্যরে পিতা বাবুল আচার্য্য।
পিতা বাবুল আচার্য্য বলেন, আমি আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত কোন সন্ধান পাইনি। আমি আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই দুশ্চিন্তার মধ্যে আছি। আমার ছেলেকে পেতে সবার সহযোগিতা কামনা করছি।
আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পান দয়া করে এই ০১৭২০৪৯০৮৪৯ মোবাইল নাম্বার যোগাযোগে করবেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত