শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ভারতে আন্তজার্তিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের কোচ নির্বাচিত সিলেটের আবু নাছের

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার আইডিয়াল সিনিয়র এ‍্যাথলেটিক্স ক্লাবের ব‍্যবস্থাপনায় ৬ষ্ঠ আমন্ত্রনমূলক আন্তজার্তিক ক্রস কান্ট্রি এ‍্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

আগামী ১৫ আগষ্ট ২০২২ ভারতের স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের বারাসাত ষ্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্টিত হবে। এতে ঢাকা এ্যাথলেটিক্স টিম নামে অংশ নিচ্ছে বাংলাদেশ। যার কোচ নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি সন্তান এ‍্যাথলেট মোঃ আবু নাছের।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ এ‍্যাথলেটস টিম বারাসাত ষ্টেডিয়ামের উদ্দ‍েশ‍্যে ১২ আগষ্ট ঢাকা ত‍্যাগ করবে। বাংলাদেশ এ‍্যাথলেটিক্স ফেডারেশন থেকে নির্বাচিত ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ৩ জন পুরুষ ও ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ৪ জন মহিলা এ‍্যাথলেটস অংশ নিচ্ছেন। ১০ কিলোমিটার দৌড়ে অংশ নিবেন এ‍্যাথলেট আসিফ বিশ্বাস, ইলাহি সরদারও শেখ নাহিদ উদ্দিন এবং ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার ইভেন্টে অংশগ্রহণকারী ৪ জন মহিলা এ‍্যাথলেট হলেন নাসরিন বেগম, নার্গিস জাহান ওহাব, রিংকি বিশ্বাস, সামছুন নাহার । এছাড়া বাংলাদেশ খবির উদ্দিন চিফ দা মিশন, ওহাব খান টিম ম‍্যানেজার, তাপাতা রানী দাস টিম অফিসিয়াল হিসাবে দায়িত্ব পালন করবেন।

উক্ত টিমের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন এ‍্যাথলেট মোঃ আবু নাছের ।

তিনি কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত উপ পরিচালক ও নাসার বিজ্ঞানী ড.আনোয়ার জামান সজীবের পিতা সুনামগঞ্জ জেলার সুরমা ইউনিয়নভুক্ত বেরিগাঁও গ্রামের অধিবাসী। তিনি বাল‍্যকাল থেকে খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন।

তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করে ৭ম বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি ক‍্যাডারে যোগদান করেন এবং কৃষি মন্ত্রণালয়ের আরএসসিও পদ থেকে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। কৃষি উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি "বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ লাভ করেন।

অবসর গ‍্রহনের পর তিনি শরীরের সুস্থতা ও ফিটনেস সুরক্ষার জন‍্য দি সুরমা রানারস গ্রুপ সংগঠিত করে নিয়মিত শরীরচর্চা ও দৌড়ে অংশ গ্রহন করেন।

এ‍্যাথলেটিক্স জাতীয় কোচ ওহাব খানের অধীনে কয়েকটি কোর্স সাফল‍‍্যের সাথে সম্পন্ন করেন।মেধা, অনুশীলন, দক্ষতা দিয়ে অল্প সময়ে তিনি এ‍্যাথলেটিক্স সেক্টরে স্থান করে নিয়েছেন। তিনি দেশে ও বিদেশে ১৫টি ম‍্যারাথন ইভেন্টে অংশ গ্রহন করেন।

তিনি ৭টি ইভেন্টে ৫০ বছর উর্ধ্ব বয়স ক‍্যাটাগরিতে চ‍্যাম্পীয়ান স্থান লাভ করেন। তিনি শরীরচর্চা ও রানিং সংগঠন সুনামগঞ্জ রানিং কমিউনিটি ও সিলেট রানিং কমিউনিটির নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ কার্যক্রমের সাথে জড়িত আছেন।

সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে নিয়মিত শরীরচর্চা ও এ‍্যথলেটিক্স কার্যক্রম গ্রহনে যুবক -বয়স্ক সকলকে আহবান জানান। আন্তজার্তিক ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় বাংলাদেশ টিমের সফলতার জন‍্য সকলের নিকট দোয়া প্রার্থী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতে আন্তজার্তিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের কোচ নির্বাচিত সিলেটের আবু নাছের

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪