শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

তাইপেকে উড়িয়ে বাংলাদেশের হকি কন্যাদের দারুণ সূচনা

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দাপুটে হকি উপহার দিলেও প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কর্নার ফিল্ড গোল করে ডেডলক ভাঙেন কনা আক্তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটিকে।

পুরো ম্যাচে আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারেই চারবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে দল। শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আরও দুই গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দেন অধিনায়ক রিমন সারিকা। সব মিলিয়ে এই ম্যাচে জোড়া গোল করেন রিমন সারিকা, এমা নাদিরা ও আইরিন রিয়া। আর বাকি একটি গোল আসে কনা আক্তারের স্টিক থেকে।

এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। এর আগে হংকং চায়নার বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তাইপেকে উড়িয়ে বাংলাদেশের হকি কন্যাদের দারুণ সূচনা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দাপুটে হকি উপহার দিলেও প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কর্নার ফিল্ড গোল করে ডেডলক ভাঙেন কনা আক্তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটিকে।

পুরো ম্যাচে আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারেই চারবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে দল। শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আরও দুই গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দেন অধিনায়ক রিমন সারিকা। সব মিলিয়ে এই ম্যাচে জোড়া গোল করেন রিমন সারিকা, এমা নাদিরা ও আইরিন রিয়া। আর বাকি একটি গোল আসে কনা আক্তারের স্টিক থেকে।

এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। এর আগে হংকং চায়নার বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪