রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুবহানীঘাট মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশত মাদরাসাকে নগদ অর্থ সহায়তা প্রদান

সিলেট নগরীর সোবহানীঘাটে অবস্থিত জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদ্রাসায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৫২ টি মাদ্রাসায় প্রায় ১০ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার প্রধান মুফতি ও নাযিমে তা'লিমাত মুফতি এনামুল হক্ব সাহেবের পক্ষ থেকে শায়েখ শফীকুল হক আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং  আল্লামা শফিকুল হক শায়েখ আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা আহমদ কবীর, মহাসচিব হাফিজ মাওলানা আহমদ সগীর এর তত্ত্বাবধানে তা বিতরণ সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া ধনকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাক আহমদ খান, জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের মুহতামিম মাওলানা সামিউর রহমান মুসা, জামেয়া নুরিয়া ভার্থখলার মুহতামিম মাওলানা মজদুদ্দীন, জামেয়া মাছুমিয়া মাছিমপুরের মুহতামিম মাওলানা নজমুদ্দীন কাসেমী, মিফতাহুল কোরআন মুক্তিরচক মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, রানাপিং মাদ্রাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দীন রব্বানী, জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, খাদিমুল কোরআন টাইটেল মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ আহমদ,  দিরাই ফাতেমাতু জুহরা মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, জালালপুর ক্বাসিমুল উলুম ইনাতগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহা উদ্দীন।

অর্থ বিতরণ অনুষ্ঠানে শায়খ শফীকুল হক্ব আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের মহাসচিব বলেন, সদ্য গত হয়ে যাওয়া বন্যা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। তাই তো সিলেট এবং সুনামগঞ্জের হাজার হাজার মানুষ নিজেদের সবকিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পড়েছে। আমরা শায়েখ শফীকুল হক্ব আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি ঈমানী দায়িত্ব হিসাবে এ সকল মানুষদের পাশে দাঁড়াতে। তাদের কষ্ট ভাগাভাগি করতে।ইতিপূর্বে আমরা শায়েখ শফীকুল হক্ব আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ব্যবস্থাপনায় সিলেট এবং সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের কাছে প্রায় ২কোটি টাকার অনুদান পৌঁছে দেওয়ার তাওফিক আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন, শুধু সাধারণ মানুস যে বিপাকে পড়েছে তা নয় বরং অসংখ্য অগণিত মসজিদ-মাদ্রাসা ও মক্তব সমুহ বন্যায় বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই আমরা বর্তমানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের পাশাপাশি মসজিদ এবং মাদ্রাসা সমুহের প্রতি মনোনিবেশ করেছি।

তারই ফলস্বরূপ আজ ৫ম দফায় জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদ্রাসায়, মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার প্রধান মুফতি ও নাযিমে তা'লিমাত মুফতি এনামুল হক্ব সাহেব ও উনার মুহিব্বীনদের পক্ষ থেকে শায়েখ শফীকুল হক আমকুনী (রহঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৫২ টি মাদ্রাসায় প্রায় ১০ লক্ষ টাকার নগদ হাদিয়া মুহতামিম সাহেবানদের হাতে পৌঁছে দিলাম আলহামদুলিল্লাহ।

ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় শায়খ শফীকুল হক্ব আমকুনী (রহঃ) ফাউন্ডেশন যে কোন দুর্যোগ মুহুর্তে আপনাদের পাশে ছিলো, আছে এবং পাশে থাকবে ইনশাআল্লাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুবহানীঘাট মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশত মাদরাসাকে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪