শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে পাহাড় কাটার দায়ে ছয়জনের দণ্ড

সিলেটে পাহাড় কাটার দায়ে ছয়জনের দণ্ড

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকায় পাহাড় কাটার দায়ে ৬ জনকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ আগস্ট) পরিবেশে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) লঙ্ঘনের অপরাধে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসএমপির মিডিয়া শাখা জানায়, জালালাবাদ থানা এলাকার তারাপুর চা বাগানের পার্শ্ববর্তী পূর্ব উপরপাড়া সাকিনস্থ টিলার পাদদেশে পাহাড় কাটার অপরাধে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০ টায় পাহাড় কেটে নিয়ে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার এসআই মো. মাহাবুর আলম মণ্ডল, এসআই নিহারেন্দু তালুকদার, এএসআই মো. রেজাউল করিম, এএসআই আব্দুস সালাম অভিযান চালান।

অভিযান চলাকালে হাতেনাতে পাহার কাটার অপরাধে ৬ জনকে আটক করেন। পরবর্তীতে শুক্রবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃত জনকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের জালালাবাদ থানার উপরপাড়ার পাখি মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সামসুল মিয়া (২৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল রহিম (৩২), একই এলাকার আব্দুল মুজিবের ছেলে আজিজুল আহমেদ (৩৮), ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সাইফুল মিয়া (২৭) ও এয়ারপোর্ট থানার আলী বাহারের ছেলে বিমল গঞ্জু (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খালেদ মামুন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে পাহাড় কাটার দায়ে ছয়জনের দণ্ড

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪