শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দোয়ারাবাজারে নৌকা থেকে পড়ে আহত ৫ 'নিখোঁজ' অনেকে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবোঝাই খেয়া নৌকা ডুবে অনেকে নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের আজমপুর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮ টার দিকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে দোয়ারাবাজারের বাজার ঘাট থেকে একটি খেয়া নৌকা আজমপুর ঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে যাওয়ার পর ছাতক থেকে ছেড়ে আসা মাল বোঝাই একটি বাল্কহেড খেয়া নৌকাকে সজোরে ধাক্কা দেয়।

আকস্মিক ধাক্কায় নৌকার অনেক যাত্রী নদীতে পড়ে যান। পরে তাদের কেউ কেউ সাঁতরে তীরে ওঠলে অনেকে নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আহত হয়েছেন ৫ জন।

আহতরা হলেন, আব্দুল জব্বার (৫৫)পিতা জোয়াদ আলী বাড়ি আজমপুর তাকে প্রথমে দোয়ারাবাজার হাসপাতাল পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আকবর আলী( ৬০), জাকির হোসেন( ২৪) বাড়ি আজমপুর।

লায়েবা( ২২) বাড়ি কাটাখালী ও আজগর আলী( ৩০) বাড়ি সুনামগঞ্জ। আহত চার জন দোয়ারাবাজার হাসপাতালে চিকিৎসা নিচ্ছন।

খেয়াঘাটে উপস্থিত নৈনগাঁও গ্রামের শামীম হোসেন জানান, অন্ধকার থাকায় ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে পানিতে পড়ে যাওয়া কেউ কেউ নিখোঁজ থাকতে পারেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, খেয়া নৌকাকে ধাক্কা দেওয়া বাল্কহেডের ৫ জন মাঝিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া নৌকাটি জব্দ করা হয়েছে।

এই ঘটনায় কেউ নিখোঁজ কি না, থাকলে কত জন- ঘটনাটি রাতে ঘটার কারণে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ কেউ আছে কি না অনুসন্ধান চালানো হচ্ছে। দুর্ঘটনায় আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে নৌকা থেকে পড়ে আহত ৫ 'নিখোঁজ' অনেকে

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪