রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

‘বিগ বস’ খ্যাত বিজেপি নেত্রী সোনালী আর নেই

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালী ফোগট (৪৩) আর নেই। সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে গোয়া নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। টিকটকে ভিডিও বানিয়েও বিভিন্ন সময় আলোচনায় থাকতেন তিনি। কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন এই তারকা। সোনালী ফোগট বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে নির্বাচনে হেরে যান তিনি। তার অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে অনুরাগীদের মধ্যে। ‘বিগ বস-১৪’তে সোনালী ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ঢুকেছিলেন। ‘বিগ বস’র ঘরে সোনালী খুব বেশিদিন স্থায়ী হননি। কিন্তু যে কয়দিনই ছিলেন, তাকে নিয়ে হাজারো গসিপ, জল্পনা-কল্পনায় মুখর ছিল শো’টি। সোনালী টেলিভিশনে প্রথম পা রাখেন ২০০৬ সালে। দূরদর্শনে সেই সময় হরিণাভি নামের একটি শো সঞ্চালনা করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘দ্য স্টোরি অব বদমাশগড়’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন এই তারকা।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘বিগ বস’ খ্যাত বিজেপি নেত্রী সোনালী আর নেই

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২২

featured Image
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালী ফোগট (৪৩) আর নেই। সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে গোয়া নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। টিকটকে ভিডিও বানিয়েও বিভিন্ন সময় আলোচনায় থাকতেন তিনি। কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন এই তারকা। সোনালী ফোগট বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে নির্বাচনে হেরে যান তিনি। তার অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে অনুরাগীদের মধ্যে। ‘বিগ বস-১৪’তে সোনালী ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ঢুকেছিলেন। ‘বিগ বস’র ঘরে সোনালী খুব বেশিদিন স্থায়ী হননি। কিন্তু যে কয়দিনই ছিলেন, তাকে নিয়ে হাজারো গসিপ, জল্পনা-কল্পনায় মুখর ছিল শো’টি। সোনালী টেলিভিশনে প্রথম পা রাখেন ২০০৬ সালে। দূরদর্শনে সেই সময় হরিণাভি নামের একটি শো সঞ্চালনা করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘দ্য স্টোরি অব বদমাশগড়’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন এই তারকা।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪