রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বালাগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিবারণ চন্দ্র দাসকে সংবর্ধনা
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২২
এম এ কাদির, বালাগঞ্জ: প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বালাগঞ্জ শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ১০০নং আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবারণ চন্দ্র দাসকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আজিজ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর উদ্যােগে
আজিজ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে যুবনেতা জুয়েল আহমেদের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজিজ পুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থইস্ট বালাগঞ্জ কলেজ গভর্ণিং বডির সভাপতি আমির হোসেন নুরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী আব্দুল কায়ুম, আজিজ পুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শিক্ষানুরগী মোঃ নুনু মিয়া আজিজপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ এনামুল হক, শিক্ষক আশিক বিল্লাহ, পাবলুল হক,শিমু আক্তার প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত