রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

২ নভেম্বর স্থগিত হওয়া ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন

নিকট অতীতের ভয়াবহ বন্যার জন্য স্থগিত হওয়া সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের সময় রেখে এ তফসিল ঘোষণা করা হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়। বিষয়টি করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। তিনি জানান- ‘ইতোমধ্যে বন্যার কারণে স্থগিত হওয়া জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’ এ দুই উপজেলায় ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

২ নভেম্বর স্থগিত হওয়া ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২২

featured Image
নিকট অতীতের ভয়াবহ বন্যার জন্য স্থগিত হওয়া সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের সময় রেখে এ তফসিল ঘোষণা করা হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়। বিষয়টি করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। তিনি জানান- ‘ইতোমধ্যে বন্যার কারণে স্থগিত হওয়া জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’ এ দুই উপজেলায় ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪