শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে শুদ্ধাচার প্রতিষ্ঠা জরুরি: শাবি ভিসি
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২২
টেকসই উন্নয়নে জাতীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর সেমিনার কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ভিসি বলেন, জাতীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠা করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। একমাত্র সুশাসনই পারে জাতীয় এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার নিশ্চিত করতে। এর জন্য প্রয়োজন দায়িত্বশীল পর্যায় থেকে ব্যক্তি পর্যায়ে সততা এবং নৈতিকতার আলোকে দায়িত্ব পালন করা ।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত