রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোয়াইনঘাটের ছয় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী যারা
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২২
সিলেটের গোয়াইনঘাটের চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এই চার ইউপির মধ্যে ২নং পশ্চিম জাফলংয়ে নজরুল ইসলাম নজু,৩নং পূর্ব জাফলং রফিকুল ইসলাম, ১১ নং মধ্য জাফলংয়ে ফারুক আহমদ ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে লড়বেন সুভাষ চন্দ্র পাল ছানা বাবু।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তাদেরকে দলীয় চেয়ারম্যানপ্রার্থী ঘোষণা করা হয়।
ফলে আসন্ন চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান শ্যামল সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলার এ ৪ ইউনিয়ন পরিষদে স্খানীয় আওয়ামী লীগের এই চার নেতা চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন পাওয়ায় তাদের কর্মী, সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত