শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনে দুর্গোৎসবের সমাপ্তি

মৌলভীবাজারে ১০০৭টি পূজা মন্ডপে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বুধবার সকালে জেলার মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় দেবীর বিজয়া দশমী পূর্জাচনা। পরে মায়ের চরণে সিঁদুর দান করেন নারী ভক্তরা। বিকেল ৩টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বের হয় দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা। পরে শহর প্রদক্ষিন শেষে বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা। এর আগে শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ সার্বজনীন দুর্গাবাড়ির সামনে অনুষ্ঠিত হয় প্রতিমা শোভাযাত্রার উদ্বোধনী সভা। শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা: হরিপদ রায় এর সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এসময় বক্তব্যদেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদারসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ। সন্ধ্যায় অপরাজিতা পূজা করে শান্তি সিঞ্চন এর মাধ্যমে দেবীর আর্শিবাদ গ্রহণ করবেন ভক্তরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনে দুর্গোৎসবের সমাপ্তি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২২

featured Image
মৌলভীবাজারে ১০০৭টি পূজা মন্ডপে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বুধবার সকালে জেলার মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় দেবীর বিজয়া দশমী পূর্জাচনা। পরে মায়ের চরণে সিঁদুর দান করেন নারী ভক্তরা। বিকেল ৩টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বের হয় দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা। পরে শহর প্রদক্ষিন শেষে বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা। এর আগে শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ সার্বজনীন দুর্গাবাড়ির সামনে অনুষ্ঠিত হয় প্রতিমা শোভাযাত্রার উদ্বোধনী সভা। শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা: হরিপদ রায় এর সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এসময় বক্তব্যদেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদারসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ। সন্ধ্যায় অপরাজিতা পূজা করে শান্তি সিঞ্চন এর মাধ্যমে দেবীর আর্শিবাদ গ্রহণ করবেন ভক্তরা।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪