শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

'সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই'

সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন সরকারপ্রধান। রবিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালে দেশের ৩ হাজার ৬০০ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছে।’ বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি, কল্যান ও উন্নয়ন চায়।’ অনুষ্ঠানের শুরুতে ২০১৩-২০১৪ সালে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতার ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। আওয়ামী লীগ নির্মিত প্রামাণ্যচিত্রটি দেখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এসব ঘটনায় সেসময় নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শোনেন তাদের দুঃখ-দুর্দশার কথা। আক্রান্ত মানুষের আহাজারিতে চোখ ভিজে আসে বঙ্গবন্ধুকন্যার।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

'সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই'

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২২

featured Image
সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন সরকারপ্রধান। রবিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালে দেশের ৩ হাজার ৬০০ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছে।’ বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি, কল্যান ও উন্নয়ন চায়।’ অনুষ্ঠানের শুরুতে ২০১৩-২০১৪ সালে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতার ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। আওয়ামী লীগ নির্মিত প্রামাণ্যচিত্রটি দেখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এসব ঘটনায় সেসময় নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শোনেন তাদের দুঃখ-দুর্দশার কথা। আক্রান্ত মানুষের আহাজারিতে চোখ ভিজে আসে বঙ্গবন্ধুকন্যার।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪