রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় রিয়াজ আহমদ (২৩) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে বোরহান উদ্দিন সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রিয়াজ আহমদ উপজেলার সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং পাতাবাহার কয়েল কোম্পানীতে এস.আর হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন, একই গ্রামের মৃত আব্দুর রহমানের নুর আহমদ (২৩), বীরদল আগফৌদ গ্রামের সমছু উদ্দিনের ছেলে ফাহাদ আহমদ (২১)।   জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে রিয়াজ আহমদ নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কোম্পানির কাজের জন্য কানাইঘাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তার মোটরসাইকেলে আরো দু’জন ছিলেন। সকাল অনুমান সাড়ে ৮টার দিকে পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে পৌঁছামাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন।   এতে রিয়াজ আহমদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। সাথে সাথে স্থানীয়রা রিয়াজ আহমদ উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কানাইঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২২

featured Image
সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় রিয়াজ আহমদ (২৩) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে বোরহান উদ্দিন সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রিয়াজ আহমদ উপজেলার সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং পাতাবাহার কয়েল কোম্পানীতে এস.আর হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন, একই গ্রামের মৃত আব্দুর রহমানের নুর আহমদ (২৩), বীরদল আগফৌদ গ্রামের সমছু উদ্দিনের ছেলে ফাহাদ আহমদ (২১)।   জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে রিয়াজ আহমদ নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কোম্পানির কাজের জন্য কানাইঘাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তার মোটরসাইকেলে আরো দু’জন ছিলেন। সকাল অনুমান সাড়ে ৮টার দিকে পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে পৌঁছামাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন।   এতে রিয়াজ আহমদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। সাথে সাথে স্থানীয়রা রিয়াজ আহমদ উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪