রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘটের ডাক
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২২
বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
আগামী শনিবার (১৯ নভেম্বর) বিভাগজুড়ে ১২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের আহ্বান করেছে পরিবহন মালিকদের সংগঠনটি।
বুধবার (১৬ নভেম্বর) সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেট সম্প্রীতির নগরী। আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকি ধর্মঘট আগে থেকেই ধার্য ছিল।
ফলে বিএনপির সমাবেশ প্রতীকী ধর্মঘটের মধ্যে পড়ে গেছে। ৭ নভেম্বর সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের তারিখ ধার্য ছিল। তখন তারা জানতেন না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত