রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা রাজন রিমান্ডে

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ ৫ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলী আকবর রাজনের আইনজীবী মো. সুহেল আহমদ। এর আগে ৮ ডিসেম্বর ছাত্রদল নেতা রাজনকে সিলেট মহানগরের সুরমা মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রাতে সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনায় এমএজি ওসমানী মেডিকেলের সামনে থেকে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টার দিকে আসার সময় নেতাকর্মীরা রিকাবীবাজার এলাকায় সিলেট আওয়ামী লীগের টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেন। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করে আওয়ামী লীগ। এ মামলায় ছাত্রদল নেতা রাজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। তবে গ্রেফতারের দিন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন- ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা রাজন রিমান্ডে

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২২

featured Image
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ ৫ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলী আকবর রাজনের আইনজীবী মো. সুহেল আহমদ। এর আগে ৮ ডিসেম্বর ছাত্রদল নেতা রাজনকে সিলেট মহানগরের সুরমা মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রাতে সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনায় এমএজি ওসমানী মেডিকেলের সামনে থেকে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টার দিকে আসার সময় নেতাকর্মীরা রিকাবীবাজার এলাকায় সিলেট আওয়ামী লীগের টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেন। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করে আওয়ামী লীগ। এ মামলায় ছাত্রদল নেতা রাজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। তবে গ্রেফতারের দিন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন- ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪