শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে জাতিসংঘের ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২২
সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জাতিসংঘের অর্থায়নে ও এফআইভিডিবির বাস্তবায়নে উপজেলার দুটি ইউনিয়নের মধ্যে ইসলামপুর পশ্চিমে ২৭২ ও ইসলামপুর পুর্বে ২৬৪ জনসহ মোট ৫৩৬ টি পরিবারের মাঝে জনপ্রতি ৪০ কেজি চাল ও ৪ কেজি ডাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সচিব নাছির উদ্দীন, প্রধান বিশ্ব খাদ্য কমর্সূচি সিলেট ফিল্ড অফিসের মামুনুর রশিদ, এফআইভিডিবির আজিম উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার নাইম হাসান,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, এফআইভিডিবির হারুন রশীদ, মুরাদ আল হোসেন, হানজালা, ইউনিয়ন পরিষদের অফিস সহকারী সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত