রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
হিদায়াতুল ইসলাম সিলেটের বার্ষিক ইসলামি সম্মেলন সম্পন্ন
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৩
সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় অবস্থিত হিদায়াতুল ইসলাম সিলেট'র দশম বার্ষিক ইসলামি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
সকাল থেকে জামিয়ার ছাত্রদের তিলাওয়াত, হামদ, নাত ও বক্তব্যের মধ্যদিয়ে শুরু সম্মেলনের কার্যক্রম।বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত চলে আগত উলামা-মাশায়েখদের ধারাবাহিক বয়ান।
শুক্রবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ও নসিহত পেশ করেন জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, হযরত মাওলানা মুফতি আবুল বাশার মোহাম্মদ রফিক, হযরত মাওলানা হাফিজ আব্দুল করিম, হযরত মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, হযরত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী,হযরত মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, হযরত মাওলানা মুসাহিদুল হক, হযরত মাওলানা আহমদ কবির আমকুনি,হযরত মাওলানা তাহির আহমদ, হযরত মাওলানা হুসাইন আহমদ ধরমপুরী,হযরত মাওলানা মুফতি শিব্বির আহমদ, হযরত মাওলানা শামসুল ইসলাম, হযরত মাওলানা শাহজালাল সুনামগঞ্জী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাকির হোসেন।
সম্মেলনের একপর্যায়ে জামেয়ার আল ইসলাম ছাত্র সংসদের সসাহিত্য দেয়ালিকা শুভ উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল ও আলহাজ্ব আব্দুর রকিব রকু।
সম্মেলন সফল করার জন্য স্থানীয় এলাকাবাসীসহ দ্বীন-দরদি মুসলমানদের শুকরিয়া জ্ঞাপন করেন হিদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম মুফতি মুতিউর রহমান চৌধুরী।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত