রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইজতেমায় সিলেটের এক মুসল্লির মৃত্যু
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৩
টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় সিলেটের একজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তির নাম নুরুল হক। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু ভাটপাড়া গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১০মিনিটে তিনি ইজতেমার মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করে মাওলানা আমিনুর রশীদ বলেন, তিনি শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন।
এদিকে মরহুমের ভাতিজা মাওলানা সালমান বিন বেলাল বলেন, ইজতেমা ময়দানে তাঁর নামাজে জানাযা শেষে লাশ সিলেট নিয়ে আসা হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত