রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সড়কে শৃঙ্খলা ফেরাতে মহানগর পুলিশের ট্রাফিক পক্ষ

মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ পালিত হচ্ছে। এসএমপি, সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব এর নির্দেশনায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সড়কের শৃঙ্খলা ফেরাতে সিলেট মহানগরীর মধুবন পয়েন্ট এলাকায় ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ খ্রিঃ পালিত হয়েছে।   এসএমপি সিলেট ট্রাফিক বিভাগের টিআই মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমপি সিলেট ট্রাফিক বিভাগের টিআই নীহার রঞ্জন সিংহ, টিআই মো. আজাদ হোসেন খান, টিআই রাজীব বাহাদুর। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত পথচারী ও চালক, শ্রমিকদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। ফিটনেস বিহীন যানবাহন ও সিএনজি চালিত থ্রি হুইলারে অতিরিক্ত যাত্রি পরিবহন না করার জন্য অনুরোধ করেন। তাছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট পরার জন্য উৎসাহিত করেন। আগামি ২৪ জানুয়ারি পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ খ্রিঃ পালিত হবে। ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে। মহানগরীর সম্মানিত নাগরিকদের ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ সফল ও স্বার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে মহানগর পুলিশের ট্রাফিক পক্ষ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৩

featured Image
মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ পালিত হচ্ছে। এসএমপি, সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব এর নির্দেশনায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সড়কের শৃঙ্খলা ফেরাতে সিলেট মহানগরীর মধুবন পয়েন্ট এলাকায় ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ খ্রিঃ পালিত হয়েছে।   এসএমপি সিলেট ট্রাফিক বিভাগের টিআই মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমপি সিলেট ট্রাফিক বিভাগের টিআই নীহার রঞ্জন সিংহ, টিআই মো. আজাদ হোসেন খান, টিআই রাজীব বাহাদুর। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত পথচারী ও চালক, শ্রমিকদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। ফিটনেস বিহীন যানবাহন ও সিএনজি চালিত থ্রি হুইলারে অতিরিক্ত যাত্রি পরিবহন না করার জন্য অনুরোধ করেন। তাছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট পরার জন্য উৎসাহিত করেন। আগামি ২৪ জানুয়ারি পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ খ্রিঃ পালিত হবে। ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে। মহানগরীর সম্মানিত নাগরিকদের ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ সফল ও স্বার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪