রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
২০২৪ সালেই রাজাকারের তালিকা প্রকাশ
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বছরের মার্চ মাসেই সারাদেশে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, রাজাকারের তালিকা প্রকাশের জন্য একটা নীতিমালা করা হয়েছে। কাজ চলছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভাব হবে না। তবে ২০২৪ সালের মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভাব হবে।
শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আরও বলেন, বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর এবং অযৌক্তিক আন্দোলন কর্মসূচি। এ কর্মসূচি দিয়ে সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।
মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দুপুরে রাজশাহীর বাগমারায় হেলিকপ্টারে পৌঁছান। পরে বাগমারায় নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাগমারা নিউমার্কেট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
এ সময় রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত