শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতির পিতার প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৩
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হকসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত