রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।   সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে হালুয়ারগাঁও এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুইযাত্রী এবং বাস চাপায় একজন পথচারীর প্রাণহানীর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৪ মার্চ ) বেলা ১১টায় সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এসড়ক দুর্ঘটনা ঘটে । এর আগে আজ সকালে সদর উপজেলার জানিগাঁও এলাকায় বাস চাপায় আরও একজন পথচারি নিহত হন। নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪), চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)। বাস চাপায় নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় আহত সিএনজির চালক জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়া (৫১) এর অবস্থা আশঙ্কাজনক ও এক যাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো.জিয়াউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকালে সিলেট যাওয়ার পথে একটি ট্রাক ও সুনামগঞ্জ জেলার জগন্নাপুর থেকে সদরে আসার সময় একটি সিএনটি হালুয়ারগাঁও নামকস্থানে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।   এসময় এহতাহতের ঘটনা ঘটে। ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৩

featured Image
সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।   সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে হালুয়ারগাঁও এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুইযাত্রী এবং বাস চাপায় একজন পথচারীর প্রাণহানীর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৪ মার্চ ) বেলা ১১টায় সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এসড়ক দুর্ঘটনা ঘটে । এর আগে আজ সকালে সদর উপজেলার জানিগাঁও এলাকায় বাস চাপায় আরও একজন পথচারি নিহত হন। নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪), চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)। বাস চাপায় নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় আহত সিএনজির চালক জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়া (৫১) এর অবস্থা আশঙ্কাজনক ও এক যাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো.জিয়াউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার সকালে সিলেট যাওয়ার পথে একটি ট্রাক ও সুনামগঞ্জ জেলার জগন্নাপুর থেকে সদরে আসার সময় একটি সিএনটি হালুয়ারগাঁও নামকস্থানে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।   এসময় এহতাহতের ঘটনা ঘটে। ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪