রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
মক্তবে পড়তে গিয়ে বাড়ি ফেরা হল না আরিফার
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৩
সিলেটের গোলাপগঞ্জে খাল থেকে ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালী কৃষ্ণপুর গ্রাম সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহয় আরিফা কালী কৃষ্ণপুর গ্রামের আব্দুর রবের মেয়ে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা শ্যামল বণিক জানান- রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাড়ার মসজিদে আরবি পড়া শেষ করে বাসায় আসে এবং এবং বিকাল ৩টায় ফের মসজিদে আরবি পড়তে যাবে বলে ঘর থেকে বের হয়।
কিন্তু পড়া শেষেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানের খোঁজাখুঁজির এক পর্যায়ের গ্রামের পার্শ্ববর্তী খালে দুইটি নৌকার নিচে মৃত অবস্থায় আরিফাকে পাওয়া যায়।
এটি একটি দুর্ঘটনা বলে জানান শ্যামল বণিক।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত