শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিসিক নির্বাচনে ৫ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাহেদ সিরাজের ঈদ শুভেচ্ছা
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডবাসীসহ নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী স্থানীয় যুব শক্তি সংগঠনের উপদেষ্টা, বড় বাজার সমাজ কল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক, তরুণ সমাজকর্মী ও ব্যবসায়ী মোঃ সাহেদ সিরাজ।
তিনি সকলের সুস্বাস্থ্য, অনাবিল শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। শুভেচ্ছা বার্তায় তিনি সিলেট সিটি করপোরেশনের ঐতিহ্যবাহি ৫ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে সকলের সর্বাত্মক সাহায্য-সহযোগীতা ও সমর্থন কামনা করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত