শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর

সিলেটে রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর
মহান মে দিবসে নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার সকাল নয়টার দিকে নগরীর কাজিটুলা ও সোবহানীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।   জানা গেছে, মে দিবসে সিলেট নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।   নগরের কাজিটুলার ক্বারী ইন রেস্টুরেন্ট ও সোবহানীঘাট এলাকায় তাজ রেস্টেুরেন্ট ও ইলিয়াস রেস্টুরেন্ট খেলা রাখায় এই হামলা চালানো হয়।   তবে কারা এই হামলা চালিয়েছে তা নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।   এ ব্যপারে রেস্টুরেন্ট মালিকদের সংগঠন সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের সভাপতি শান্ত দেব সিলেটভিউকে জানান, মে দিবসে নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ থাকে তবে কিছু রেস্টুরেন্ট মালিক গতকাল পুলিশ কমিশনার ও ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করে খোলা রাখার কথা জানিয়েছিলেন। প্রশাসনও সম্মতি দিয়েছিলো।   যেহেতু সিলেট একটি পর্যটন নগরী। কিন্তু আজ সকালে সোবহানীঘাট এলাকায় ৩-৪ টি রেস্টুরেন্টে কিছু দৃর্বৃত্তরা হামলা করেছে।   আমরা তার নিন্দা জানাই। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমশিনার (মিডিয়া) সুদীপ দাস জানান, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই।   আমরা খো্ঁজ খবর নিচ্ছি।’ এদিকে সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, মে দিবেস ঐ সকল রেস্টুরেন্ট খোলা থাকায় কিছু শ্রমিক এসে খাবার নষ্ট করে চলে যায়। তবে রেস্টুরেন্ট মালিকরা দাবি করছেন এরা কোন শ্রমিক নন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৩

featured Image
মহান মে দিবসে নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার সকাল নয়টার দিকে নগরীর কাজিটুলা ও সোবহানীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।   জানা গেছে, মে দিবসে সিলেট নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।   নগরের কাজিটুলার ক্বারী ইন রেস্টুরেন্ট ও সোবহানীঘাট এলাকায় তাজ রেস্টেুরেন্ট ও ইলিয়াস রেস্টুরেন্ট খেলা রাখায় এই হামলা চালানো হয়।   তবে কারা এই হামলা চালিয়েছে তা নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।   এ ব্যপারে রেস্টুরেন্ট মালিকদের সংগঠন সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের সভাপতি শান্ত দেব সিলেটভিউকে জানান, মে দিবসে নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ থাকে তবে কিছু রেস্টুরেন্ট মালিক গতকাল পুলিশ কমিশনার ও ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করে খোলা রাখার কথা জানিয়েছিলেন। প্রশাসনও সম্মতি দিয়েছিলো।   যেহেতু সিলেট একটি পর্যটন নগরী। কিন্তু আজ সকালে সোবহানীঘাট এলাকায় ৩-৪ টি রেস্টুরেন্টে কিছু দৃর্বৃত্তরা হামলা করেছে।   আমরা তার নিন্দা জানাই। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমশিনার (মিডিয়া) সুদীপ দাস জানান, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই।   আমরা খো্ঁজ খবর নিচ্ছি।’ এদিকে সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, মে দিবেস ঐ সকল রেস্টুরেন্ট খোলা থাকায় কিছু শ্রমিক এসে খাবার নষ্ট করে চলে যায়। তবে রেস্টুরেন্ট মালিকরা দাবি করছেন এরা কোন শ্রমিক নন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪