শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিসিক'র সাবেক কাউন্সিলর হাসু কারাগারে

সিসিক'র সাবেক কাউন্সিলর হাসু কারাগারে
বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খান হাসুকে কারাগারে একটি নাশকতা মামলায় পাঠিয়েছেন আদালত।   সোমবার (৮ মে) সকাল ১১ টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   দিনার খান হাসুর আইনজীবীরা জানান, ২০১৮ সালের মামলা রেকর্ডের তারিখে দিনার খান হাসু আমেরিকা ছিলেন, যা আমরা আদালতে পার্সপোস্ট সহ দাখিল করি। কতোয়ালী থানায় মামলা নং (৪৫) দায়েরকৃত একটি নাশকতা মামলায় দিনার খান হাসু সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।   আসামী পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহন করেন সিনিয়র অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট সামিউল আলম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট শফিউল আলম। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট নওশাদ জামিল। নগরীর রায়নগর এলাকার প্রত্যয় ৪৩ নং বাসার বাসিন্দা দিনার খান হাসু।   তিনি সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।   এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় বিএনপির কার্যকরি কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান এমদাদ পৃথক বার্তায় অবিলম্বে দিনার খান হাসুর নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিসিক'র সাবেক কাউন্সিলর হাসু কারাগারে

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪