শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে বাড়তে পারে তাপমাত্রা
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৩
গত কয়েকদিন থেকে সিলেট অঞ্চলে অসহনীয় গরম। ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় পুড়ছে সিলেট। ওখন পর্যন্ত বৃষ্টির কোনো সুখবর নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সিলেটসহ কয়েকটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে আজও।
বুধবার (৩১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় সিলেট, চট্টগ্রাম, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে।
সূত্র: আরটিভি
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত