রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সড়ক দুর্ঘটনায় হতাহতদের দেখতে ওসমানীতে প্রতিমন্ত্রী

সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের দেখতে হাসপাতালে ছুটে গেলেন সিলেট সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।   বুধবার (৭ জুন) একাধিক অনুষ্ঠানে অংশ নিতে সিলেট এসেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।সকালে সিলেট ওসমানী ওসমানী বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি চলে যান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।   প্রতিমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।খালিদ মাহমুদ বলেন, আমাদের প্রথম কাজ নিহতদের চিহ্নিত করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা, তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা।   ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।   প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।   এছাড়া সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানান তিনি।   এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।   প্রতিমন্ত্রী সিলেটের ওসমানীনগরে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দরের উদ্বোধনের জন্য বুধবার সকালে সিলেটে এসে পৌঁছান।   উল্লেখ্য, বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ১৫ জন নির্মাণশ্রমিক নিহত হন এবং ১০ জনের মতো আহত হন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় হতাহতদের দেখতে ওসমানীতে প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৩

featured Image
সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের দেখতে হাসপাতালে ছুটে গেলেন সিলেট সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।   বুধবার (৭ জুন) একাধিক অনুষ্ঠানে অংশ নিতে সিলেট এসেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।সকালে সিলেট ওসমানী ওসমানী বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি চলে যান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।   প্রতিমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।খালিদ মাহমুদ বলেন, আমাদের প্রথম কাজ নিহতদের চিহ্নিত করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা, তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা।   ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।   প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।   এছাড়া সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানান তিনি।   এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।   প্রতিমন্ত্রী সিলেটের ওসমানীনগরে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দরের উদ্বোধনের জন্য বুধবার সকালে সিলেটে এসে পৌঁছান।   উল্লেখ্য, বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ১৫ জন নির্মাণশ্রমিক নিহত হন এবং ১০ জনের মতো আহত হন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪