শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাছিমপুরে পশুর হাট বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৪,

সিলেট নগরীর মাছিমপুর এলাকায় গরুর হাট বাসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে।   সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে একজনে অবস্থা আশঙ্খাজনক।   শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছিমপুর গরুর হাটের জন্য প্রতি বছরের মতো এবারো জেলা পরিষদ টেন্ডার আহবান করে।   তবে টেন্ডার পাওয়ার আগেই ৮ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো শুরু করে।   এতে ২৩নং কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের পাঁচ জন আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।   অহতরা হলেন, মনজু মিয়া (৩৫), অপি (২৫), দিপু (৩৫), হারুন রশিদ খছরু (৫৫)। আহতদের মধ্যে হারুন রশিদ খছরুর অবস্থা আশঙ্খাজনক বলে জানা যায়। সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   কোতোয়ালি মডেল থানা ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঘে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাছিমপুরে পশুর হাট বসানো নিয়ে সংঘর্ষ, আহত ৪,

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৩

featured Image
সিলেট নগরীর মাছিমপুর এলাকায় গরুর হাট বাসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে।   সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে একজনে অবস্থা আশঙ্খাজনক।   শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছিমপুর গরুর হাটের জন্য প্রতি বছরের মতো এবারো জেলা পরিষদ টেন্ডার আহবান করে।   তবে টেন্ডার পাওয়ার আগেই ৮ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো শুরু করে।   এতে ২৩নং কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের পাঁচ জন আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।   অহতরা হলেন, মনজু মিয়া (৩৫), অপি (২৫), দিপু (৩৫), হারুন রশিদ খছরু (৫৫)। আহতদের মধ্যে হারুন রশিদ খছরুর অবস্থা আশঙ্খাজনক বলে জানা যায়। সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   কোতোয়ালি মডেল থানা ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঘে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪