রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের নতুন কমিটি
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেটের গোয়াইঘাট উপজেলা ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক গোলম সরোয়ার স্বাক্ষরিত কমিটিতে মোঃ দুলাল আহমদকে সভাপতি মোঃ শাহাব উদিন সাধারণ সম্পাদক ও মোঃ কামাল উদিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির অপরাপর পদস্থ দায়িত্বশীল ও সদস্যদের নাম পরে প্রকাশিত হবে বলে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক গোলম সরোয়ার।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত