শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বালাগঞ্জে ছাত্রদল নেতা আদিলের বাড়িতে পুলিশি তল্লাশী, নিন্দা

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আদিল আহমদের বাড়িতে পুলিশের তল্লাশীর নিন্দা জানিয়েছে বালাগঞ্জ উপজেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম মজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল স্বাক্ষরিত সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ যুক্তরাজ্যে অবস্থানরত আদিল আহমদের বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের শংকরপুরস্থ গ্রামের বাড়িতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে বালাগঞ্জ থানাপুলিশ তল্লাশী ও পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ও হয়রানি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বালাগঞ্জে ছাত্রদল নেতা আদিলের বাড়িতে পুলিশি তল্লাশী, নিন্দা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৩

featured Image
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আদিল আহমদের বাড়িতে পুলিশের তল্লাশীর নিন্দা জানিয়েছে বালাগঞ্জ উপজেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম মজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল স্বাক্ষরিত সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ যুক্তরাজ্যে অবস্থানরত আদিল আহমদের বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের শংকরপুরস্থ গ্রামের বাড়িতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে বালাগঞ্জ থানাপুলিশ তল্লাশী ও পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ও হয়রানি বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪