শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩২নং সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের বাস্তবায়িত তৃতীয়তলা নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সরকারের প্রধানমন্ত্রীর বাস ভবন গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত আধুনিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা উপসহকারী প্রকৌশলী আজমীরশরীফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঠিকাদার প্রতিষ্টান আনোয়ার এন্টারপ্রাইজের সত্যাধিকারী আনোয়ার হোসেন, সানকি ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির তরফদার,নকশিপুঞ্জি পনরয় সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ওয়েলকাম লম্বা,ইউপি সদস্য কার্তিক লম্বা, সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মোঃ আব্দুল করিম,লন্ডন বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ কামাল উদ্দিন,পূর্ব জাফলং ইউনিয়ন বিটের সহকারী পুলিশ অফিসার লাভলু মিয়া প্রমূখ। অনুষ্ঠানে সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক,সংগ্রামপুঞ্জি,নকশিয়াপুঞ্জিসহ আশপাশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেনীপেশার মানুষজন, অভিভাবক,ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা দৃষ্টি নন্দন বিদ্যালয় ভবনটি ঘুরে দেখেন এবং ঠিকাদার প্রতিষ্টানের কাজের মানের প্রশংসা করেন। সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই নতুন ভবনের পাশাপাশি গোয়াইনঘাটের সদর ইউনিয়নের ছাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ নতুন ভবন, পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দি কমিউনিটি ক্লিনিক, পূর্ব আলীরগাও ইউনিয়নের বাঘের সড়কে সিলেট গ্যাসফিল্ডের ১০নং কুপের গ্যাস সঞ্চালন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের ভার্চুয়াল অনুষ্ঠান শেষ হলে সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে সংগ্রামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের মোড়ক উন্মোচন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে ও অভিভাবক মোঃ আব্দুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়েলকাম লম্বা, ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন শিকদার, থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। আলোচনা সভায় বক্তারা সরকারের দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়নের চিত্র তুলে ধরে পূনরায় আওয়ামীলীগ তথা নৌকায় ভোটদানে আহবান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪