রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডাকাতির প্রস্তুতি কালে মাধবপুরে দুই ডাকাত আটক
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৩
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা'র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে এনু মিয়া (৪৮) ও কসবা উপজেলার বিনাউটি গ্রামের হাবিল মনে মিয়ার ছেলে শাহীন মিয়া (৪২) কে আটক করে।
এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের ১৪/১৫ জন সহযোগী পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্যে অভিযান চলছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত