রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৩
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
বুধবার দুপুর ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত