শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ পুলিশসহ আহত ৩
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল আহমদ ও এএসআই সালাউদ্দিন। তারা গোলাপগঞ্জ থানায় কর্মরত আছেন। অপর আহতের নাম রিয়াজ উদ্দীন।
জানা গেছে, দুই মোটর পুলিশ সদস্য মোটর সাইকেলযোগে তাদের কর্মস্থল গোলাপগঞ্জ থানায় যাচ্ছিলেন। আলমপুর নামক স্থানে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের ৩ আরোহী আহত হন।
আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত