রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতীয় চিনির চালানসহ ৪ চোরাকারবারি গ্রেফতার
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৩
সুনামগঞ্জের দিরাইয়ে ৪টি পিকআপ গাড়িতে বোঝাই ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে দিরাই পৌর এলাকার দাউদপুর সড়ক এলাকা থেকে তাদেরকে আটক করেন দিরাই থানার পুলিশ।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সাতারকোনা গ্রামের আব্দুল হাই এর ছেলে আল আমিন (২০), মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মঞ্জিল মিয়া (৪২) ও পদ্মনগর গ্রামের রথীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (২১)।
থানা পুলিশ জানায়, ভারতীয় চিনি বোঝাই ৪টি পিকআপ গাড়ি সোমবার ভোররাতে দিরাই শহরে প্রবেশ করছিল। বেপরোয়া গতির পিকআপ গাড়িগুলো দিরাই বাসস্ট্যান্ডে রাত্রিকালীন ডিউটিরত পুলিশ সদস্যদের নজরে আসলে এস আই তপন চন্দ্র দাস পিছু নেন।
পরে দিরাই পৌর এলাকার দাউদপুর সড়কে তাদের আটক করা হয়। দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, আটককৃত চিনির মূল্যে ৯ লাখ ৬০ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত