রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ট্রেনকে লক্ষ্য করে ছোড়া পাথরে আহত যাত্রী

সিলেট রুটে দুর্বৃত্তদের ছোড়া পাথর মাথায় লেগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী আহত হয়েছেন। তবে ওই যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।   শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে।   খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস গন্তব্য স্টেশন পৌঁছার আগের স্টেশন মাইজগাঁও ছেড়ে আসে সন্ধ্যায়।   এরপর ট্রেনটি ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা ট্রেনে পাথর ছুড়তে থাকে। এসময় একটি পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে পঞ্চাশোর্ধ্ব এক যাত্রীর মাথায় লাগে। পরে ওই কোচের যাত্রীরা তাকে গন্তব্য স্টেশন সিলেটে এনে প্রাথমিক চিকিৎসা দেন।   সিলেট রেলওয়ে জিআরপি পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ট্রেনকে লক্ষ্য করে ছোড়া পাথরে আহত যাত্রী

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৩

featured Image
সিলেট রুটে দুর্বৃত্তদের ছোড়া পাথর মাথায় লেগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী আহত হয়েছেন। তবে ওই যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।   শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে।   খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস গন্তব্য স্টেশন পৌঁছার আগের স্টেশন মাইজগাঁও ছেড়ে আসে সন্ধ্যায়।   এরপর ট্রেনটি ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা ট্রেনে পাথর ছুড়তে থাকে। এসময় একটি পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে পঞ্চাশোর্ধ্ব এক যাত্রীর মাথায় লাগে। পরে ওই কোচের যাত্রীরা তাকে গন্তব্য স্টেশন সিলেটে এনে প্রাথমিক চিকিৎসা দেন।   সিলেট রেলওয়ে জিআরপি পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪