শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষায় ‘বিট পুলিশিং’ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৩
গোয়াইনঘাট সার্কেলের জ্যোষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. সাহিদুর রহমান বলেছেন,অপরাধ ও অপরাধীদের সাথে আমাদের কোন সখ্যতা নেই।
মাদক, জোয়া, গরু চুরি, ছিনতাই, ইভটিজিং, ডাকাতি, সাইবার বোলিংসহ সমাজে সৃষ্ট সব ধরনের অপরাধ দমনে পুলিশ সব সময় আন্তরিকভাবে কাজ করে আসছে।
সামাজিক শৃঙ্খলা বজায় রক্ষার্থে এবং জনগণের সার্বিক নিরাপাত্তা ব্যবস্হা জোরদার কল্পে পুলিশ জেলা পুলিশ নির্দেশিত ছকে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং ইউনিয়নের নাগরিকরা যাতে সহজে পুলিশিং সেবা গ্রহণ করতে পারে আমরা সেই লক্ষে কাজ করছি।
তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট পিকনিক সেন্টারে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়াইনঘাট থানার এসআই মো. এমরুল কবিরের পরিচালনায় ও ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন,গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমবায় সমিতির সভাপতি মো. সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মো. ফুল মিয়া, মাইটিভির গোয়াইনঘাট প্রতিনিধি মো. হুমায়ুন আহমদ, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মিয়া, ইউপি সদস্য ইব্রাহিম মিয়া, ওমর ফারুক, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি মো. রুবেল আহমদ, লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. রফিকুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত