রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে ১৪টি রামদাসহ হবিগঞ্জের যুবক আটক
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৪
সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে ১৪টি রামদাসহ আব্দুল্লাহ মিয়া (২৪) নামে হবিগঞ্জের এক যুবককে আটক করেছে পুলিশ।
১৩ জানুয়ারি মহানগরের এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া গ্রামের একটি কলোনি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে ওই যুবককে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেউহন্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি হাজীপাড়ার আবুল মিয়ার কলোনিতে একটি কক্ষে ভাড়াটে থাকতেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ আব্দুল্লাহ মিয়ার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন সাইজের ১৪টি দেশীয় অস্ত্র (রাম দা) জব্দ করা হয়। এসময় আব্দুল্লাহকে আটক করলেও ৬/৭ জন দৌঁড়ে পালিয়ে যায়। পরে আব্দুল্লাহ'র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত