রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে ইমামকে বিদায় সংবর্ধনা

কোম্পানীগঞ্জে ইমামকে বিদায় সংবর্ধনা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদে দীর্ঘ ৮বছর ইমামতি করার পর আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মাওলানা মাহমুদুল হাসান আহমদীকে। শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমআ মসজিদ প্রাঙ্গণে ইমামের সম্মানে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন পাড়ুয়া লামাপাড়া গ্রামের পাঞ্চায়েত। এলাকাবাসী জানান, পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৮বছর দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তার বিদায় নিতে হচ্ছে। এই ৮বছরের মধ্যে তিনি গ্রামবাসীর সঙ্গে মিশে গেছেন। বিদায় বেদনার হলেও এলাকাবাসী তার সম্মানে আয়োজন করেন বিদায় সংবর্ধনার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেয়া হয় হাদিয়া ক্রেস্ট ও উপহার সামগ্রী। এ সময় এলাকার মুরব্বিসহ সর্বস্তরের মানুষ কান্নাভেজা চোখে ইমামের ফেলে আসা দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন। মসজিদের মোতাওয়াল্লি মশ্রব আলী বলেন, দীর্ঘ ৮বছর আমাদের মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে বিদায় নিতে হচ্ছে তাকে। আমাদের সবার সঙ্গে মিলেমিশে ছিলেন। দলমত নির্বিশেষে তিনি সবার কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তাই তাকে বিদায় বেলায় সম্মানিত করার চেষ্টা করেছি আমরা। বিদায় বেলায় মাওলানা মাহমুদুল হাসান আহমদী বলেন, জীবনের দীর্ঘ সময় যাদের মসজিদে ইমামতি করেছি তাদের এমন আয়োজনে আল্লাহ তায়ালার শুকরিয়া ও গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনের বাকি সময়টুকু যেন সুস্থ ও নেক হায়াতের জন্য সবার কাছে দোয়া চান তিনি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে ইমামকে বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪