শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
দর্শণ দেউড়ি থেকে ভারতীয় পণ্য জব্ধ, আটক ৩
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৪
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় দুই লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক মূল্য ১ এক লক্ষ ৮৯ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দর্শন দেউড়ি এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এসময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের বহনকারী গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬০ প্যাকেট ভারতীয় পাপড় জব্দ করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন- কাভার্ড ভ্যানের চালক শিপুল বিশ্বাস (২৪), মো দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩০) ও মো. রুকসান মিয়া (২৬)। এসময় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ক্যার্ভাড ভ্যান (রেজি: নং- সিলেট ছ-১১-০৮৩০) জব্দ করা হয়।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত