শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট কাপ শুরু

সিলেট নগরের শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। স্বাগতিক সৈয়দ হাতিম আলী স্কুল দলসহ সিলেটের আরো দু'টি ও হবিগঞ্জের একটি দল টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে। ৫০ ওভারের টুর্নামেন্টটি হবে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে। টুর্নামেন্টটির উদ্বোধন করেছেন জেলা পরিষদের নির্বাচন এডভোকেট নাসির উদ্দীন খান। টুর্নামেন্টের প্রবর্তক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ক্রীড়া) আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সমাজসেবা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছামামৎ সালমা বেগম, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির পক্ষ থেকে বয়স ভিত্তিক ক্রিকেটারদের ভর্তি ও পড়ালেখা ফ্রি করার ঘোষণা দেওয়া হয়। জেলা অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলে খেলা ক্রিকেটাররা ফ্রি পড়ালেখা করতে পারবেন হাতিম আলী স্কুলে। উল্লেখ্য; সৈয়দ হাতিম উচ্চ বিদ্যালয বিসিবির স্কুল ক্রিকেটে অংশ গ্রহণ করে। বিদ্যালয়টির স্কুল টিমের অনুশীলন সারা বছরই হয়ে থাকে। চ্যারিটি সংস্থা এসএনপি স্পোর্টস অ্যান্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন স্কুল শিক্ষার্থীদের অনুশীলন প্রদান করে আসছে। ছবির ক্যাপশন- সৈযদ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের সাথে অতিথিবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট কাপ শুরু

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৪

featured Image
সিলেট নগরের শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। স্বাগতিক সৈয়দ হাতিম আলী স্কুল দলসহ সিলেটের আরো দু'টি ও হবিগঞ্জের একটি দল টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে। ৫০ ওভারের টুর্নামেন্টটি হবে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে। টুর্নামেন্টটির উদ্বোধন করেছেন জেলা পরিষদের নির্বাচন এডভোকেট নাসির উদ্দীন খান। টুর্নামেন্টের প্রবর্তক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ক্রীড়া) আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সমাজসেবা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছামামৎ সালমা বেগম, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির পক্ষ থেকে বয়স ভিত্তিক ক্রিকেটারদের ভর্তি ও পড়ালেখা ফ্রি করার ঘোষণা দেওয়া হয়। জেলা অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলে খেলা ক্রিকেটাররা ফ্রি পড়ালেখা করতে পারবেন হাতিম আলী স্কুলে। উল্লেখ্য; সৈয়দ হাতিম উচ্চ বিদ্যালয বিসিবির স্কুল ক্রিকেটে অংশ গ্রহণ করে। বিদ্যালয়টির স্কুল টিমের অনুশীলন সারা বছরই হয়ে থাকে। চ্যারিটি সংস্থা এসএনপি স্পোর্টস অ্যান্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন স্কুল শিক্ষার্থীদের অনুশীলন প্রদান করে আসছে। ছবির ক্যাপশন- সৈযদ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের সাথে অতিথিবৃন্দ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪